হলুদপাতা

একটি হলুদপাতা পথে পড়ে আছে!

পাতার কিনার জুড়ে সংগ্রামের ঘ্রাণচিহ্ন,

মলিন বিভঙ্গ রেখা, নির্দয় সাধনা,

তবু পাতা গর্বভরে 

নিজেকে ব্যপৃত রাখে সমুন্নত সসীম সমাজে!

 

ওই পাতা সংগ্রাম শিখেছে। ওই পাতা 

সংসারবিবাগী।

বিস্মৃতির গুহাগাত্রে হলুদপাতাটি আজ 

মুহ্যমান নিষাদ সন্যাসী!

অন্যদের জানিয়ে দিন