আমি জানি গোলাপগ্রামের কেউ
গোলাপের প্রেমে উন্মত্ত নয়!
রাশি রাশি নোট কেটে গোলাপের পাপড়ির স্বেদ
আর সতেজ পাতারা পরিপাটি।
যে প্রৌঢ়া বয়সিনী প্রতিদিন চারাদের
পরিচর্যা করে মাটি সার দেয়-
তুলে আনে উটকো আগাছা
তার চোখে প্রেম নেই -ভবিতব্য তাকে এই কাজে
ইশারা দিয়েছে- চকচকে কয়েনের চাষ!
কর্পোরেট পরিবেশে গোলাপেরও অর্থনীতি ভালো।
১৩/১১/২০২০, সেন্ট্রাল রোড।