তিল

ধরো তোমার গলায় একটা তিল-

সেই তিলের পাশে শুয়ে আছে স্বর্ণচাঁপা হার;

বিয়ের উপহার।

প্রেশারকুকার সিটি মারছে, স্বামীর অফিস

বাচ্চাগুলো ঘুমায় অকাতরে

তোমার আছে ইয়োগাক্লাশ, হারমোনিয়াম

সাড়ে চারটায় বাঁধা-

তিলটা কিন্তু ঠিকই জানে 

কার বিরহে তোমার গলা সাধা।

অন্যদের জানিয়ে দিন