ধরো বুঁচি, তোমার আমার এখনো বিয়েশাদী হয়নি
কিন্তু হবো হবো করছে-
রিকশায় হুড তুলে আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি
এদিক সেদিক পার্কে কিংবা রেস্টুরেন্টে-
জনগনের চোখের সামনে বরবউয়ের মতো
একজন আরএকজনের মুখে
তুলে দিচ্ছি আধিখ্যেতার গ্রাস।
চুড়ি কিনতে হাত মুঠোয় নিয়ে
পড়িয়ে দিচ্ছি হাতে-
বুঁচি, আমার মনে হয়
আমাদের এই জিবন ভালো।
এই জিবন জিবনের চেয়ে মরনোত্তর!
তুমি কী বলো বুঁচি, আমরা কি আবার জন্মাবো?