রাস্তার কল থেকে পানি খাচ্ছে এক কন্যা পথশিশু।
তার হাতে একতোড়া ন্যাতানো ফুলের গোছা।
ঘটনা বলতে এইটুকুই।
আর কোনো গান নেই, আর কোনো
অভিযোগ নেই কোনোখানে।
সিগন্যাল পড়ে গেলে কন্যাশিশুটি আবার গিয়ে দাঁড়াবে
আপনাদের অভিজাত গাড়ির কাঁচঘেরা
কোমল কামরায়।
মোবাইল থেকে চোখ না সরিয়ে
আপনারা হয়তো ন্যাতানো ফুলের আর্জির বিপরীতে বলবেন,
‘মাফ করো”!