এইতো
এসেছি
নেমে-
নিচে রানওয়ে।
রক্তরসে তুড়ি মেরে
এতক্ষণ উড়ছিলাম
তুলোভর্তি ফাঁপানো আকাশে।
ছ্যাঁৎ করে ঘষা খেলো পীচরাস্তা-
বাষ্পীভূত ছাই! আকস্মিক বায়ুভারে
এইতো এলাম নেমে ত্রাহিবেগে
টালমাটাল রানওয়ে, অগভীর ঢালে-
দাউদাউ, পাগলাঘন্টি, ভারী বুট,
তীক্ষ্ণ সাইরেন- আঁটসাঁট সিটবেল্টে
ঘাড়ভাঙা পড়ে আছে তৃতীয়ার অর্থহীন চাঁদ!
৩০ সেপ্টেম্বর ২০২০