কুয়াশাকবিতা / By তুহিন সমদ্দার কুয়াশায় বেবশ হয়ে পথের পাশে অবহেলায় ফুটেছে ফুলকলি! সেই একরত্তি ফুলের কাছে তোমার কথা বলি। ছুটে এলো মন্দ্র বাতাস- বাতাসে তার সুবাস ছড়ায় কতো- অবহেলায় ফুটতে পারতো ফুলকলিরা যতো- তারা সবাই নিকেশ হলো এক লহমায় কুয়াশাদের মতো! ১৫-১-২০২১ কাতলামারি গ্রাম, গজারিয়া, গাইবান্ধা। অন্যদের জানিয়ে দিন