কালপুরুষ

বলপ্রিন্ট পরিহিতা মাছরাঙা-রোদ
এসে বলে গেল- বসন্ত সমাগত!
তা'বলে ভেবোনা এই শীতের উত্তাপ
তোমার পাঁজর থেকে খরিদ করেছি।

আকাশে যে কালপুরুষ
কটিবন্ধে তরবারি নিয়ে বিপুল উদ্যমে-
আমি তাকেও জানিয়ে রাখি
শীতরাত্রির সহজ সংকেত!

কেননা মানুষ মাত্রেই গতিশীল।
মানুষ মাত্রেই কিছুটা সন্দেহ!
অন্যদের জানিয়ে দিন